দক্ষিণ পূর্ব

শেখ হাসিনার পালানোর ভিডিও ধারণকারী সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ০৪:১২ সকাল
পঠিত : ১০৮
শেখ হাসিনার পালানোর ভিডিও ধারণকারী সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার

ছবি

Degchibarictg

নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করা হয়।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস বলেন, মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নৌ পুলিশের আওতাধীন হওয়ায় তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সুরি। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগ করেন। ওই ঘটনার যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।