দক্ষিণ পূর্ব

সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের মামলায় ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ০১:০৭ দুপুর
পঠিত : ৫৩
সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের মামলায় ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার

ছবি

Degchibarictg
চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ‘ভেড়া সাইফুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর হালিশহরের রমনা আবাসিক এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার আবুল হোসাইনকে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে জিম্মি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মঞ্জু বলেন, অন্য আসামিদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।