দক্ষিণ পূর্ব

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া ৪ অভিযোগ নিষ্পত্তি

Jobaer Raihan Jihan
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৫ দুপুর
পঠিত :
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া ৪ অভিযোগ নিষ্পত্তি

ছবি

 নগরবাসীর অভিযোগের দ্রুত প্রতিকারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) আলকরণ, নিউমার্কেট মোড় ও পাথরঘাটার পুরাতন ফিশারঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) জোবাইদা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘আমাদের চট্টগ্রাম’ নাগরিক সেবা প্ল্যাটফর্মে পাওয়া চারটি অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এবং সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পথচারীদের চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়।

চসিক সূত্র জানায়, নগরবাসীর নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও সেবার মান বাড়াতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরীর বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবাসংক্রান্ত অভিযোগ ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

জেআরজে

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।