দক্ষিণ পূর্ব

হুথি হামলার জেরে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৩:১৪ দুপুর
পঠিত : ২১
হুথি হামলার জেরে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
Degchibarictg

ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় এর দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ।

একই দিনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৩ দশমিক ২৭ ডলারে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এর আগে গত ২৯ এপ্রিল অপরিশোধিত তেলের দামে এমন চিত্র দেখা গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

গত কয়েক সপ্তাহে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসব হামলার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও ওই অঞ্চলের জ্বালানি সরবরাহের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্ব জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ এ অঞ্চলে সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো দিন শেষ করেছে পতনের মধ্য দিয়ে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।